সখীপুর থানায় মামলা নং—১৯ ২১/০৪/২০২১ বরাতে, চতল বাইদ গ্রামের আহত বেলালের পিতা বিশা মিঞা একটি মামলা দায়ের করেন, সেই মামলার ৩নং আসামী সরোয়ার আলমের নাম শুনে বাদী নিজেই অবাক হন।
উল্লেখ্য যে, ১৯/০৪/২০২১ ইং তারিখে স্থানীয় অনলাইন পোর্টাল জনতার কন্ঠে যে প্রতিদেন প্রকাশ করা হয়েছে, সেখানে— শামীম, আল আমিন, আলহাজ, পাপন ও রশীদের নাম উল্লেখ থাকলেও, সরোয়ার আলমের নাম বা সম্পৃক্ততা নেই। বাদী বিশা মিঞা বলেন, সরোয়ার আলমের নাম কিভাবে মামলার এজাহারে আসলো, সে তা জানে না। জনমনে একটাই প্রশ্ন, তাহলে সরোয়ার আলম উক্ত মামলায় আসামী হলো কিভাবে!
সরোয়ার আলম বড়চওনা কুতুবপুর ডিগ্রী কলেজের দর্শনের প্রভাষক। ২০১৫ সালের প্রারম্ভে, নিয়োগ পেয়ে অত্র কলেজে কমর্রত আছেন। তাছাড়া তিনি, বহুরিয়া ইউনিয়ন মানবাধিকার কমিশনের বর্তমান সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি তার পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি মুক্তির ৭১ নিউজ ডট কম নামের একটি অনলাইন পত্রিকার সখীপুর প্রতিনিধি। শিক্ষা জীবনে তিনি ঢাকা নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এর পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত— ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি একজন মানবাধিকার কর্মী এবং বহুরিয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
এদিকে সরেজমিনে জানা যায়— চতল বাইদের রফিক মাষ্টার একজন মামলাবাজ। তার নামে শতাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন উদ্ভুত ঘটনা কে কেন্দ্র করে, মানুষের অসহায়ত্ব কে পুঁজি করে, তিনি নিজে স্ব—প্রনোদিত হয়ে মামলার দালালি করেন এবং শেষে মামলার মিমাংসার কথা বলে বাদী ও বিবাদীর কাছ থেকে কৌশলে টাকা আত্বসাৎ করেন। এছাড়াও রফিক মাস্টারের নামে জমি জবর দখল ও চাকুরি দেওয়ার নাম করে অপরের টাকা আত্বসাতের অভিযোগ রয়েছে। বিসি বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির বর্তমান সভাপতি শাহজাহান ভূইয়ার মাধ্যমে এ তথ্য সুনিশ্চিত হওয়া গেছে। সভাপতি আরও বলেন, রফিকের বড় ভাই শামছুল আলম লেবুর জমি বেদখল নিয়েছেন রফিক মাষ্টার। চতল বাইদ গ্রামের লোকমান এবং নলুয়া গ্রামের টিটু, রফিক মাষ্টার কে তাদের অর্থ সম্পদ লুটেন কারনে— জনসম্মুখে রফিক মাষ্টার কে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন। বিদ্যালয়ের টাকা আত্বসাৎ করার ঘটনা আদালতের মাধ্যমে প্রমানিত হওয়ায় তাকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে চাঁদাবাজি মামলা থেকে জামিন লাভের পর আবার ৪৮ ঘন্টার মাথায়, ২১/০৪/২০২১ ইং তারিখে— সরোয়ার আলমের নামে আরও একটি মামলা সখীপুর থানায় রজু করা হয়। প্রাথমিক ভাবে জানা যায়, চতল বাইদ গ্রামের বাসিন্দা বিশা মিঞা বাদী হয়ে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করেন। তার ছেলে বেলাল কে মারধরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক, ঘটনার আশে পাশের লোকজনের কাছ থেকে জানা যায়, সরোয়ার আলম ঘটনার সাথে সম্পৃক্ত নয়। তার আবাসিক স্থান নলুয়া, ফলে গ্রামে তিনি কম আসেন। তিনি স্বপরিবারে নলুয়াতে্্্্্ই বসবাস করেন। স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম এবং বিসি বাইদ আদর্শ উঃ/বিঃ থেকে টাকা আত্বসাতের দায়ে বহিষ্কৃত শিক্ষক রফিক মাষ্টারের জোগ—সাজশে সরোয়ার আলমের পরিবার কে মানহানির অসৎ উদ্দেশ্যে, সখীপুর থানার ওসি কে ভুল বুঝিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছেন।
এ বিষয়ে প্রভাষক সরোয়ার আলম জানান, আমি আগামী ইউপি র্নিবাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি বলেই জমি জমির বিরোধ কে কেন্দ্র করে রফিক মাস্টার, এবং স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম যৌথভাবে আমার জনপ্রিয়তায় অসন্তুষ্ট হয়ে— আক্রোশ বসত একের পর এক, মিথ্যা মামলা দিয়ে হয়রানি আমাকে করে যাচ্ছেন। আমি এহেন ঘৃণ্য ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার দাবী করছি।